নিচের কোন স্টোমাটা তিনটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত?
ক. Paracytic
খ. Anisocytic
গ. Actinocytic
ঘ. Anomocytic
উত্তর: Anisocytic
ব্যাখ্যা: সহকারী কোষসমূহের সংখ্যা ও অবস্থান অনুযায়ী পত্ররন্ধ্র কয়েক প্রকার হয়ে থাকে। যেমন - i. Diacytic : স্টোমা দুটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষ দুটি রক্ষীকোষের সাথে সমকোণে অবস্থিত। ii. Paracytic : স্টোমা দুটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। কোষ দুটি রক্ষীকোষে সমান্তরালভাবে অবস্থিত। iii. Anisocytic : স্টোমা তিনটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। তার মধ্যে একটি ছোট। iv. Tetracytic : স্টোমা চারটি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। v. Actinocytic : স্টোমা অনেকগুলো রেডিয়েলি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। vi. Anomocytic : স্টোমাকে পরিবেষ্টনকারী কোষসমূহ সাধারণ ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ