C 3 উদ্ভিদের কার্বন বিজারণ প্রক্রিয়ায় প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
ক. ৩-ফসফোগ্লিসারিক এসিড
খ. অক্সালোঅ্যাসিটিক এসিড
গ. ম্যালিক এসিড
ঘ. ফসফোগ্লিসারালডিহাইড
উত্তর: ৩-ফসফোগ্লিসারিক এসিড
ব্যাখ্যা: C 3 চক্রে রাইবুলোজ ১, ৫ বিসফসফেট বায়ুস্থ CO 2 গ্রহণ করে রুবিস্কো এনজাইমের সহায়তায় প্রথমে অস্থায়ী কিটো এসিড তৈরি করে। কিটো এসিড পানির সহায়তায় সাথে সাথে ভেঙে গিয়ে ৩-ফসফোগ্লিসারিক এসিড তৈরি করে। এ চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো ৩-ফসফেট গ্লিসারিক এসিড। ৩-ফসফোগ্লিসারিক এসিডের কার্বন সংখ্যা ৩ তাই এই চক্রকে C 3 চক্র বলে।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · MCQ