সাজুর পেঁপে ক্ষেতে কাণ্ড, পাতার বোটা ও ফলে পানি-সিক্ত গাঢ় সবুজ রিং সৃষ্টি হয়েছে। এটা কী ঘটিত রোগ?
ক. ছত্রাক
খ. Plasmodium
গ. ব্যাক্টেরিয়া
ঘ. ভাইরাস
উত্তর: ভাইরাস
ব্যাখ্যা: উদ্দীপকে সাজুর পেঁপের রিংস্পষ্ট বা মোজাইক রোগের কথা বলা হয়েছে। এটি হলো পেঁপের সবচেয়ে ক্ষতিকারক ভাইরাসঘটিত রোগ। ভাইরাসটি সাধারণভাবে Papaya-ringspot virus বা PRSV নামে পরিচিত। এটি একটি RNA ভাইরাস। পেঁপে ছাড়াও এ ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদে মোজাইক রোগের সৃষ্টি করে। এ রোগের আক্রমণে কাণ্ড, পাতার বোঁটা ও ফলে তৈলাক্ত বা পানি সিক্ত গাঢ় সবুজ দাগ, স্পট বা রিং সৃষ্টি হয়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · MCQ