উদ্দীপকে উল্লিখিত প্রাণীর বৈশিষ্ট্য হলো - i. দেহ প্ল্যাকয়েড আঁইশে আবৃত ii. পুচ্ছ পাখনা হোমোসার্কাল iii. ৫ - ৭ জোড়া ফুলকারন্ধ্র নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: Chondrichthyes বা তরুণাস্থিময় মাছসমূহ সামুদ্রিক প্রাণী। দেহত্বক প্ল্যাকয়েড আঁইশে আবৃত। অন্তঃকঙ্কাল সম্পূর্ণরূপে কোমলাস্থি নির্মিত। পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। মুখছিদ্র মস্তকের অঙ্কীয় দেশে অবস্থিত। চোয়ালে অসংখ্য সারিবদ্ধ দাঁত থাকে। কানকো বা অপারকুলাম অনুপস্থিত। মস্তকের উভয়পাশে ৫ - ৭ জোড়া ফুলকা ছিদ্র থাকে।
HSC Biology 2nd Paper Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 1: প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস · MCQ