HSCBiology 2nd Paperসৃজনশীল
উদ্দীপক
চোয়ালের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে ভার্টিব্রাটা উপপর্বকে Agnatha ও Gnathostomata অধিশ্রেণিতে ভাগ
করা হয়েছে।
ক
সিলোম কী?
উত্তর
ত্রিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম (peritoneum) নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকে সিলোম বলে।
খ
প্রতিসাম্যতা বলতে কী বোঝ?
উত্তর
প্রতিসাম্য (Symmetry)প্রতিসাম্য বলতে প্রাণিদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার-আকৃতিবিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায় । যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে প্রতিসম প্রাণী (symmetrical animal) বলে। আর যেসব প্রাণীর দেহে এমন বিভাজন সম্ভব হয় না সেগুলোকে অপ্রতিসম প্রাণী (asymmetrical animal) বলে অভিহিত করা হয় । প্রাণিদেহে নিচে বর্ণিত বিভিন্ন ধরনের প্রতিসাম্য দেখা যায়।
গোলীয় প্রতিসম।
অরীয় প্রতিসম।
দ্বি অরীয় প্রতিসম।
দ্বিপার্শ্বিয় প্রতিসম।
অপ্রতিসাম্য।
গ
উদ্দীপকে উল্লিখিত প্রথম অধিশ্রেণিভুক্ত প্রাণীরা দুটি বিভক্ত- ব্যাখ্যা করো।
উত্তর
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায় বিশ্লেষণ করো।
উদ্দীপকে উল্লেখিত প্রথম অধিশ্রেণী Agnatha বা Cyclostomata।এরা দুটি শ্রেণীতে বিভক্ত।
Class-Myxini
Class-Petromyzontida
এদের বৈশিষ্ট্যসমূহ-
১.প্রকৃত চোয়াল ও জোড় উপাঙ্গবিহীন;
২. মুখ গোলাকার ও কেরাটিনময় দাঁতযুক্ত;
৩. পরিণত প্রাণীতে মেরুদণ্ড ক্ষয়িষ্ণু বা অনুপস্থিত ৪.এদের দেহ লম্বা,নলাকার, আঁইশবিহীন, ৫.অন্তঃকঙ্কাল তরুণাস্থিময়
৬. ৫-১৫ জোড়া ফুলকা রন্ধ্র যুক্ত।
ঘ
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায় বিশ্লেষণ করো।
উত্তর
ঘ)
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অধিশ্রেণিভুক্ত প্রাণীদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন সংক্রান্ত ভিন্নতা দেখা যায়। ২য় অধিশ্রেণিটি হলো Gnathostomata। এদের অন্তর্গত প্রাণীদের ৭ টি ক্লাসে অন্তর্ভুক্ত করা হয়েছেClass-1:Chondrichthyes-দ্বি প্রকোষ্ঠী
Class-2:Actinopterygii-দ্বি প্রকোষ্ঠী
Class-3:Sarcopterygii-দ্বি প্রকোষ্ঠী
Class-4:Amphibia-ত্রি প্রকোষ্ঠী
Class-5:Reptilia-অসম্পুর্ণভাবে চার
Class-6:Aves-চার প্রোকোষ্ঠী
Class-7:Mammalia-চার প্রোকোষ্ঠী।
সম্পূর্ণ প্রশ্ন দেখো