হাইড্রার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে কোন কোষ থাকে?
ক. ইন্টারস্টিশিয়াল কোষ
খ. স্নায়ু কোষ
গ. সংবেদী কোষ
ঘ. গ্রন্থি কোষ
উত্তর: সংবেদী কোষ
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : হাইড্রার এপিডার্মিসের পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে ইন্টারস্টিশিয়াল কোষ অবস্থান করে এবং পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে সংবেদী কোষ। কর্ষিকা, হাইপোস্টোম ও পদতলের চারদিকে সংবেদী কোষ বেশি থাকে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ