যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে, তাকে বলে -
ক. F- প্লাজমিড
খ. R- প্লাজমিড
গ. কোল প্লাজমিড
ঘ. ডিগ্রেটিভ প্লাজমিড
উত্তর: R- প্লাজমিড
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : প্লাসমিডের প্রকারভেদ : প্লাসমিড প্রধানত তিন প্রকার; যথা - (i) F এবং F ¢ প্লাসমিড : এসব প্লাসমিড একটি ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়াতে জেনেটিক উপাদান স্থানান্তর করার জন্য দায়ী। F(fertility) ও F ¢ -প্লাসমিড ব্যাকটেরিয়া দেহে Pili তৈরি করে, যা যৌনজননে সাহায্য করে। (ii) R- প্লাসমিড : এসব প্লাসমিডে অ্যান্টিবায়োটিক ক্ষমতাসম্পন্ন জিন থাকে। R 6 -প্লাসমিড ৬টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। (iii) কোল প্লাসমিড : যে সব প্লাসমিডে কোলিসিন (Colicin) উৎপাদনকারী জিন থাকে তাদেরকে কোল প্লাসমিড বলে। কোলিসিন এক ধরনের প্রোটিন যা সংবেদনশীল E. coli কোষকে ধ্বংস করতে পারে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · MCQ