ইন্টারফেরন নিঃসৃত হয় -
ক. মাস্ট কোষ হতে
খ. ব্যাকটেরিয়া আক্রান্ত কোষ হতে
গ. ক্যান্সার কোষ হতে
ঘ. ভাইরাস আক্রান্ত কোষ হতে
উত্তর: ভাইরাস আক্রান্ত কোষ হতে
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : ইন্টারফেরন একটি নির্দিষ্ট প্রজাতির হরমোন, এমনকি একই দেহের বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন প্রকার ইন্টারফেরন তৈরি হয়। ভাইরাস আক্রান্ত লিউকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে অন্য ধরনের ইন্টারফেরন নিঃসরণ হয়। ভাইরাস দ্বারা সংক্রমিত কোষ কর্তৃক ইন্টারফেরন নিঃসৃত হলেও বর্তমানে রিকম্বিনেন্ট DNA কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপন্ন করা সম্ভব হচ্ছে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · MCQ