পত্ররন্ধ্র খোলে যখন - i. রক্ষীকোষে K + প্রবেশ করে ii. কোষে CO 2 এর পরিমাণ বেড়ে যায় iii. রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে H + বের হয়ে যায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: (i) পত্ররন্ধ্র খোলে যখন রক্ষীকোষে K + প্রবেশের কারণে কোষস্থ দ্রবণে দ্রব্যের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পার্শ্ববতীর্ কোষ হতে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি রক্ষীকোষে প্রবেশ করে। এর ফলে রক্ষীকোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। (ii) উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায় এবং কোষীয় শ্বসন বেড়ে যায়। এর ফলে কোষে CO 2 এর পরিমাণ বৃদ্ধি পায়। পরিণামে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। (iii) রক্ষীকোষ থেকে সক্রিয়ভাবে H + বের হয়ে গেলেও পত্ররন্ধ্র খুলে যায়।
HSC Biology 1st Paper Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 9 : উদ্ভিদ শারীরতত্ত্ব · MCQ