মজিদ মিয়া একজন কৃষক। তার ছেলে হাবিব ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করে বাড়ি ফিরেছে। একদিন মজিদ মিয়া অসুস্থ থাকার কারণে চাষাবাদের তদারকি করার জন্য ছেলেকে মাঠে পাঠালেন। কারণ তার ধারণা যেহেতু ছেলে এ বিষয়ে পড়াশোনা করে এসেছে কাজেই এ সম্পর্কে তার ভালোই ধারণা থাকবে। কিন্তু হাবিব মাঠে এসে চাষাবাদের কিছুই বুঝতে পারল না এবং একসময় কোনো কাজ না করেই বাড়ি ফিরে এল। উদ্দীপকের বক্তব্য অনুযায়ী কৃষিকাজ সম্পর্কে হাবিবের জ্ঞানকে তুমি কী বলবে?
ক. বিজ্ঞান
খ. কলা
গ. বিজ্ঞান ও কলা উভয়ই
ঘ. বিজ্ঞান বা কলা কোনোটিই নয়
উত্তর: বিজ্ঞান
HSC Logic 1st Paper Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 1 : যুক্তিবিদ্যা পরিচিতি · MCQ