লিফট অবাধে নিচে নামতে থাকলে লিফটের আরোহী নিজেকে ওজনহীন মনে করেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: আমরা যখন ভূমির ওপর দাঁড়াই তখন ভূমিতে আমাদের ওজনের সমান বল, W = mg প্রয়োগ করি। ফলে ভূমিও আমাদের ওপর সমান মানের প্রতিক্রিয়া বল, R = mg প্রয়োগ করে। ফলে আমরা আমাদের - ওজন অনুভব করি। কিন্তু লিফট দিয়ে নামার ক্ষেত্রে অনুভূমিক তল নিম্নগামী হয় বলে mg > R হয় এবং লব্ধি বল (mg-R) খাড়া নিম্নমুখী লব্ধি ত্বরণ a সৃষ্টি করে। ∴ mg-Rma বা, R = mg - ma ∴ R = m(g-a) ফলে প্রতিক্রিয়া বল আমাদের ওজন, mg অপেক্ষা কম হয়। অন্যদিকে লিফট অবাধে নিচে নামতে থাকলে লিফটের ত্বরণ হয় ৪। এক্ষেত্রে, R = m(g - g) = m × 0 = 0 একারণে লিফট অবাধে নিচে নামতে থাকলে লিফটের আরোহী নিজেকে ওজনশূন্য বা ওজনহীন মনে করেন।
HSC Physics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · সৃজনশীল
লিফট অবাধে নিচে নামতে থাকলে লিফটের আরোহী নিজেকে ওজনহীন মনে করেন কেন…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর