তুমি কি মনে কর, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। উদ্দীপক হতে উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, বাংলাদেশে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আমি মনে করি।বর্তমান সরকার বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে মনোনিবেশ করেছে। ১৯৭৩ সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ৬টি পঞ্চবার্ষিক পরিকল্পনা, ২টি দ্বি-বার্ষিক পরিকল্পনা ও একটি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গৃহীত ও সম্পূর্ণ হয়েছে। তবে এসব পরিকল্পনার বেশিরভাগই সফলতার মুখ দেখেনি। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এ প্রকল্পগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়।১৯৯৩ সালে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ও কোম্পানি বেসরকারীকরণ করা হয়। এতে শিল্প ক্ষেত্রে অগ্রগতি পরিলক্ষিত হয়, যা সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পাওয়ায় দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। ২০১৭ সালে মাথাপিছু আয় বেড়ে ১৬০২ মার্কিন ডলারে পৌঁছে। বর্তমান সরকার দেশেকে 'ডিজিটাল বাংলাদেশ' হিসেবে গড়ে তোলার জন্য 'ভিশন ২০২১' ঘোষণা করেছে। এ ঘোষণা অনুসারে সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার চ্যালেঞ্জ গ্রহণ করে।উদ্দীপকের আলোকে বলা যায়, সময়ের পরিবর্তনের সাথে সাথে বাংলাদেশের অর্থনীতিও একসময় ঘুরে দাঁড়াবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নানা ধরনের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে জনগণ বিশ্বায়নের সুফল পেতে শুরু করেছে। তাছাড়া রূপকল্প ২০২১ বাস্তবায়নের মাধ্যমে এ দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব।সরকার রূপকল্প-২০২১ বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম যেমন- ICT শিক্ষা বাধ্যতামূলক, অনলাইনে ভর্তি কার্যক্রম, সর্বত্র ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, সকল প্রক্রিয়া ডিজিটালাইজেশন, কম্পিউটার শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। উদ্দীপক হত…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর