বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে তোমার মতামত দাও।
উত্তর: বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে, তা বিশ্লেষণ করলে বলা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বাংলাদেশ উদীয়মান দেশগুলোর মধ্যে অন্যতম দেশ। বাংলাদেশের বিপুল সংখ্যক জনসংখ্যা এবং প্রাকৃতিক সম্পদ এক সম্ভাবনাময় বিষয়। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জ্বালানি তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতা, যুদ্ধ বিগ্রহ ও সংকট ইত্যাদি বিষয় যখন বৈশ্বিক অর্থনীতিতে চরম অনিশ্চয়তা ও মন্দার সৃষ্ট করছে, তখনও বাংলাদেশের অর্থনীতি মসৃণ গতিতে এগিয়ে চলেছে। এদেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিক এবং প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতিকে সচল রেখেছে। উদ্দীপকের মি. জসিম বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক মনোভাব রাখেন। কারণ বর্তমানে বাংলাদেশ পরিকল্পিত উন্নয়ন পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তাছাড়া, এদেশের মানুষের জীবনযাত্রার মান ক্রমাগত উন্নত হচ্ছে। এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৬০২ মার্কিন ডলার। ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাত ও শিল্পখাতের অবদান যথাক্রমে ১৫.৩৩ শতাংশ এবং ৩১.২৮ শতাংশ প্রাক্কলিত হয়েছে। সাক্ষরতার হার (৭+) বেড়ে হয়েছে ৬২.৩ শতাংশ। স্বাধীনতা-উত্তরকালে দারিদ্র্যের হার ৬৫ ভাগ থাকলেও বর্তমানে তা ২৩.২ ভাগে নেমে এসেছে। ২০১৫-১৬ অর্থবছরে খাদ্যশস্যের মোট উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪.১৯ লক্ষ মেট্রিক টন। এছাড়াও স্বাস্থ্যসেবা খাত ও ব্যাংকিং প্রবৃদ্ধির উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। আর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এগুলো অনেক বড় অর্জন। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গতিশীলতা বেড়েছে। আর অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে মি. জসিমের যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়ে…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর