তোমার কি মনে হয় পাট শিল্প তার হারানো গৌরব ফিরে পাবে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: সরকার কর্তৃক গৃহীত 'পাটনীতি-২০১১' প্রকল্পটি বাস্তবায়িত হলে পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরে পাওয়া যাবে বলে আমি মনে করি। একসময় পাটই ছিল বাংলার প্রধান অর্থকরী ফসল, যাকে 'স্বর্ণসূত্র' বলা হতো। এ খাত হতে অর্জিত বৈদেশিক মুদ্রা আমাদের GDPতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। বিভিন্ন সমস্যার কারণে এ সম্ভাবনাময় খাতটি ক্ষতিগ্রস্ত হলেও সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন নীতিমালা ও পদক্ষেপ দ্বারা এর হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনা সম্ভব। ইতোমধ্যে সরকার 'পাটনীতি-২০১১' গ্রহণ করে এ খাতকে পুনরুদ্ধারের চেষ্টা করছে। এছাড়াও কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ সরবরাহ করা যেতে পারে। যাতে তারা পাট চাষ করে লাভবান হতে পারে। কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে সহজ শর্তে ঋণ প্রদান, উন্নত চাষাবাদ প্রক্রিয়ার প্রশিক্ষণ, পাট ও পাটজাত পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করে এ খাতকে আরো প্রসারিত করা যেতে পারে। বিভিন্ন স্থানে বা শিক্ষাপ্রতিষ্ঠানে, উৎসবে পাটজাত পণ্যের মেলার আয়োজন করলে এই পণ্য ব্যবহারে দেশের মানুষ আগ্রহী হবে। এতে পাটের চাহিদা তথা উৎপাদন বৃদ্ধি পাবে। তাছাড়া বন্ধ হয়ে যাওয়া মিলগুলোকে পুনরায় চালু করতে পারলে পাটজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তা কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে। উদ্দীপকের আলোকে বলা যায়, পাটের সেই সোনালী দিন ফিরিয়ে আনতে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। পাটনীতি-২০১১ প্রণয়ন, পাটের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করার মতো নানাবিধি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, যা পাট শিল্পের সম্ভাবনাময় ভবিষ্যতের আভাস দিচ্ছে।পরিশেষে বলতে পারি যে, সরকারের সদিচ্ছা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করায় পাট শিল্পের বর্তমান উৎপাদনে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে এ সকল কার্যক্রম অব্যাহত থাকলে ও প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে হারানো গৌরব ফিরে পাওয়া অসম্ভব নয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
তোমার কি মনে হয় পাট শিল্প তার হারানো গৌরব ফিরে পাবে? উদ্দীপকের আলোক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর