কীভাবে অর্থনৈতিক উন্নয়নে পিপিপি সহায়তা করে?
উত্তর: সরকার ও ব্যক্তিগত মালিকানার যৌথ প্রয়াসের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন (PPP) সহায়তা করে।(PPP) এর পূর্ণ রূপ হলো- Public Private Partnership. অর্থাৎ চুক্তিভিত্তিক সরকারি বেসরকারি অংশগ্রহণে কোনো প্রকল্প নির্দিষ্ট সময়ে সম্পন্ন করার একটি সময়োপযোগী কৌশল বা প্রক্রিয়া। উন্নয়নশীল দেশে মূলধনের স্বল্পতা থাকায় কোনো বড় প্রকল্প বাস্তবায়নে সরকার বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের একার পক্ষে সম্পূর্ণ অর্থায়ন সম্ভব হয় না। এক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যেকোনো প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব। বর্তমানে PPP-এর অধীনে বেশ কিছু প্রকল্পের সার্থক বাস্তবায়ন সম্ভব হয়েছে। যেমন: বিদ্যুৎ উৎপাদন, টোল সড়ক, রেলওয়ে ইত্যাদি। এ সকল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে PPP অনেক সহায়তা করে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
কীভাবে অর্থনৈতিক উন্নয়নে পিপিপি সহায়তা করে?
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর