উদ্দীপকে জনাব রুহুল আমিন কোন ধরনের দাগকাটা চেক পেয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রুহুল আমিন সাধারণ দাগকাটা চেক পেয়েছিলেন। কোনো চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা অঙ্কন করা হলে তাকে সাধারণ দাগকাটা চেক বলে। এরূপ চেকে দুই দাগের মাঝে 'অ্যান্ড কোং' বা 'হস্তান্তরযোগ্য নহে' এ ধরনের শব্দ থাকতে পারে। উদ্দীপকে জনাব সাইফুল একজন ব্যবসায়ী। তিনি তার পাওনাদার রুহুল আমিনকে ১,০০,০০০ টাকার একটি চেক প্রদান করেন। চেকটির আড়াআড়ি কোণে 'অ্যান্ড কোং' শব্দদ্বয় লেখা ছিল। এক্ষেত্রে জনাব রুহুল আমিন তার যেকোনো ব্যাংকের হিসাবে চেকটি জমা দিতে পারবেন। এ ধরনের বৈশিষ্ট্য সাধারণ দাগকাটা চেকের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রুহুল আমিন সাধারণ দাগকাটা চেক পেয়েছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রুহুল আমিন কোন ধরনের দাগকাটা চেক পেয়েছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর