উদ্দীপকে বর্ণিত চেকটি কোন কারণে অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে বলে তুমি মনে কর? তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব রুহুল আমিনের চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেছে। প্রস্তুত তারিখের পর থেকে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেক ভাঙানো না হলে উক্ত চেককে বাসি চেক বলে। আমাদের দেশে এই মেয়াদ ছয় মাস। উদ্দীপকে জনাব রুহুল আমিনের চেকটিতে তারিখ লেখা ছিল ০১-০১-২০২৪ ইং। কিন্তু চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয় ০১-০৯-২০২৪ ইং তারিখে। অর্থাৎ চেকে উল্লিখিত তারিখের ছয় মাস পর চেকটি ব্যাংকে -উপস্থাপন করা হয়। তাই ব্যাংক উক্ত চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে। উদ্দীপকের চেকটি চেকে উল্লিখিত তারিখের ছয় মাস পরে ব্যাংকে উপস্থাপন করায় চেকটি বাসি চেকে পরিণত হয়। ছয় মাস সময়ের পরে কোনো চেকের অর্থ আইনগতভাবে ব্যাংক প্রদান করে না। জনাব রুহুল আমিন যদি ছয়মাস সময়ের পূর্বেই চেকটি ব্যাংকে উপস্থাপন করত সেক্ষেত্রে অন্যান্য সবকিছু ঠিক থাকলে ব্যাংক চেকটি জমা গ্রহণ করত। সুতরাং বলা যায়, উদ্দীপকের চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক কর্তৃক চেকটির অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত চেকটি কোন কারণে অর্থ পরিশোধে অপারগতা প্রকাশ করে বলে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর