উদ্দীপকে উল্লিখিত ব্যাংক যে কার্যক্রম সম্পাদন করে তা কী নামে অভিহিত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ABC ব্যাংক যে কার্যক্রম সম্পাদন করে তা বর্তমানে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা নামে অভিহিত। আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তি স্থলই হলো নিকাশ ঘর। এ ধরনের নিষ্পত্তি যখন ইলেকট্রনিক উপায়ে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদিত হয় তখন তাকে স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা বলা হয়। এ সেবায় দ্রুত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি সম্ভব হয়। উদ্দীপকে ABC ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেনের নিষ্পত্তির কাজ করে থাকে। পূর্বেকার দিনে সনাতন পদ্ধতিতে নিকাশ ঘর সেবা সম্পাদিত হতো। বর্তমানে, ইলেকট্রনিক উপায়ে স্বল্পতম সময়ের মধ্যে নিকাশ ঘর সেবা দেওয়া হচ্ছে, যা স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা হিসেবে পরিচিত। এ সেবায় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত আন্তঃব্যাংকিং লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় নিষ্পত্তি করা সম্ভব হয়। সুতরাং বলা যায়, ABC ব্যাংক যে কার্যক্রম সম্পাদন করে তা স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা নামে অভিহিত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক যে কার্যক্রম সম্পাদন করে তা কী নামে অভিহিত…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর