উদ্দীপকে উল্লিখিত কাজটি ABC ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক কি করতে পারবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের কার্যাবলির কথা বলা হয়েছে যা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ABC ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক করতে পারবে না। নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান। নির্দিষ্ট এলাকায় অবস্থিত তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যকার চেক, ব্যাংক ড্রাফট ইত্যাদি লেনদেন থেকে সৃষ্ট দেনা-পাওনা নিকাশ ঘরে নিষ্পত্তি হয়। উদ্দীপকের ABC ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তির কাজ করে। ব্যাংকটির দেশের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যা নিকাশ ঘর নামে পরিচিত। নিকাশ ঘরের দায়িত্ব পালনকারী একমাত্র ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং উদ্দীপকের ABC ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির প্রয়োজন হলে তখন ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘরের শরণাপন্ন হয়। কারণ নিকাশ ঘরের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী একক অধিকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় নিকাশ ঘরের কাজ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাই বলা যায়, নিকাশ ঘরের কাজ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ABC ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক করতে পারে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাজটি ABC ব্যাংক ব্যতীত অন্যান্য ব্যাংক কি করতে প…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর