উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের একমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে সকল দেশেই নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক মুদ্রাবাজারের অভিভাবক হিসেবেও কাজ করে থাকে।উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংক দেশের নোট ও মুদ্রার প্রচলন করে এবং মুদ্রার মূল্যমান সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করে। এছাড়া ব্যাংকটি মুদ্রাবাজার নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। মূলত কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনে একক অধিকার ভোগ করে। এ ব্যাংক মুদ্রাবাজারের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও মূল্যস্তর স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ক-ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর