"আমানত বৃদ্ধির পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধি” ব্যাংকটির সমস্যা সমাধানে অধিক কার্যকর হবে। উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: আমানত বৃদ্ধির পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধি উদ্দীপকে 'BC [গণিত] ব্যাংকটির সমস্যা সমাধানে অধিক কার্যকর হবে, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা যথার্থ। সচ্ছলতা বলতে ব্যাংকের দায় পরিশোধের সামর্থ্যকে বোঝায়। আর্থিকভাবে সচ্ছল ব্যাংকের প্রতি জনগণের আস্থা বেশি থাকে। ফলে এ ধরনের ব্যাংক দীর্ঘমেয়াদে সাফল্য লাভ করে। উদ্দীপকে উদ্ভূত পরিস্থিতিতে 'BC [গণিত] ব্যাংক মুনাফা থেকে প্রভিশন রাখতে গিয়ে সম্পদ থেকে প্রকৃত দায়ের পরিমাণ বেশি হয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক তাই ব্যাংকটিকে সংগৃহীত আমানতের পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধির নির্দেশনা দেয়। কারণ আমানত বাড়লে ব্যাংকের দায় আরও বৃদ্ধি পাবে। ফলে ব্যাংকের সচ্ছলতা কমে যাবে। এতে-আমানতকারীর আমানত ঝুঁকির মধ্যে পড়বে। আর সমস্যা মোকাবিলায় ব্যাংক পরিশোধিত মূলধন বাড়ালে সেক্ষেত্রে গ্রাহকদের আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যাংকের সচ্ছলতায় প্রভাব পড়বে না। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা যথার্থ হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
"আমানত বৃদ্ধির পরিবর্তে নিজস্ব মূলধন বৃদ্ধি” ব্যাংকটির সমস্যা সমাধা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর