উদ্দীপকে জনাব রায়হান টাকা উত্তোলনের জন্য কোন ধরনের চেক ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব রায়হান টাকা উত্তোলনের জন্য হুকুম চেক ব্যবহার করেছেন। যে চেকে প্রাপকের নামের 'শেষে 'অথবা আদেশানুসারে' শব্দসমূহ লেখা থাকে, তাকে হুকুম চেক বলে। হুকুম চেকে যার নাম উল্লেখ থাকে ব্যাংক শুধু তাকে বা তার অনুমোদনক্রমে অন্য ব্যক্তিকে টাকা দিতে বাধ্য থাকে। উদ্দীপকে জনাব রায়হান নিজের ব্যাংক হিসাব থেকে ১,০০,০০০ টাকা উত্তোলনের জন্য ব্যাংকের ক্যাশ শাখায় জমা দেন। চেকটিতে প্রাপকের নামের স্থানের পর অথবা 'আদেশ অনুসারে' শব্দদ্বয় লেখা ছিল। মূলত হুকুম চেকের ক্ষেত্রে এ ধরনের শব্দদ্বয় লেখা থাকে। এক্ষেত্রে চেকে উল্লিখিত ব্যক্তির অনুমোদনে অনুমোদন প্রাপ্ত ব্যক্তি এ ধরনের চেকের অর্থ ব্যাংক থেকে নগদে উত্তোলন করতে পারেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব রায়হান টাকা উত্তোলনের জন্য হুকুম চেক ব্যবহার করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব রায়হান টাকা উত্তোলনের জন্য কোন ধরনের চেক ব্যবহার করেছ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর