উদ্দীপকের ব্যাংক বর্ণিত কারণ ছাড়াও আর কী কী কারণে চেকের অমর্যাদা হয় তা ব্যাখ্যা কর।
উত্তর: একটি উপযুক্ত চেকে যে সকল শর্ত বিদ্যমান, উক্ত শর্তাবলি না থাকলে ব্যাংক চেকের অমর্যাদা করাতে পারে। চেক উপস্থাপনের পর কোনো ন্যায়সঙ্গত কারণে ব্যাংক যদি এর টাকা পরিশোধ না করে তখন তাকে চেকের অমর্যাদা বলে। চাহিবামাত্র গ্রাহকের আমানতকৃত অর্থ ফেরত দিতে ব্যাংক বাধ্য থাকে। তবে এমন কিছু আইনসঙ্গত বাধা থাকে যার ফলে ব্যাংক চেকের অর্থ পরিশোধ করে না বা চেক ফেরত দিতে বাধ্য থাকে।' উদ্দীপকে জনাব রায়হান নিজের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য একটি চেক প্রদান করেন। তবে চেকের কথায় ও অঙ্কে লেখার মাঝে গরমিল ছিল। তাই ব্যাংক কর্তৃক চেকটি অমর্যাদা হয়। চেকের কথায় ও অঙ্কে লেখার মাঝে গরমিল ছাড়া আরও অন্যান্য কারণে ব্যাংক চেকের অমর্যাদা করতে পারে। এরূপ কারণসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো চেকে আদেষ্টার স্বাক্ষর না থাকা, চেকে প্রদত্ত স্বাক্ষর ও ব্যাংকে সংরক্ষিত স্বাক্ষরে অমিল থাকা, চেকে তারিখ না থাকা, পূর্ব বা পর তারিখের চেক, বাসি চেক, চেকে কাটাকাটি বা ঘষামাজা, চেকে হিসাব নম্বর না থাকা ইত্যাদি। সুতরাং বলা যায়, বিভিন্ন যৌক্তিক কারণে ব্যাংক চেকের অমর্যাদা করতে পারে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংক বর্ণিত কারণ ছাড়াও আর কী কী কারণে চেকের অমর্যাদা হয়…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর