উদ্দীপকে জনাব জামাল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জামাল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে জনাব জামাল ১০ বছর মেয়াদি একটি বিমা পলিসি গ্রহণ করেন। বিমা, পলিসিতে তিনি নমিনি হিসেবে তার স্ত্রীকে মনোনীত করেন। অর্থাৎ বিমার মেয়াদের মধ্যে তিনি মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর বেঁচে থাকলে তাকে বিমাদাবি পরিশোধ করা হবে। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন বিমা হলো মেয়াদি বিমা। তাই বলা যায়, জনাব জামাল মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব জামাল কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর