সম্পূর্ণ বিমা প্রিমিয়াম পরিশোধ ছাড়াই বিমা কোম্পানি কর্তৃক সম্পূর্ণ বিমাদাবি পরিশোধের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব জামাল মেয়াদি বিমাপত্র গ্রহণ করাই সম্পূর্ণ বিমা প্রিমিয়াম পরিশোধ ছাড়াই বিমা কোম্পানি কর্তৃক সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ যৌক্তিক হয়েছে। মেয়াদি জীবন বিমাচুক্তিতে বিমাগ্রহীতার প্রদত্ত প্রিমিয়ামের বিপরীতে বিমাকারী যে পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের অঙ্গীকার করে তাকে বিমাদাবি বলে। এরূপ বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাপত্রের মেয়াদপূর্তির পর বিমাগ্রহীতাকে অথবা বিমাগ্রহীতার মৃত্যুর পর বিমার অর্থ বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বা উত্তরাধিকারীকে প্রদান করতে হয়। উদ্দীপকে জনাব জামাল ১০ বছর মেয়াদি একটি মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছেন। ৩ বছর ধরে বিমা প্রিমিয়াম পরিশোধের পর তিনি একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। বিমা কোম্পানি তার স্ত্রীর বিমাদাবির প্রেক্ষিতে সম্পূর্ণ দাবি পরিশোধ করে। মেয়াদি বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদপূর্তির পূর্বে যদি বিমাগ্রহীতা মারা যায় সেক্ষেত্রে বিমা কোম্পানি বিমাগ্রহীতার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করে। সেক্ষেত্রে কত কিস্তি বা কী পরিমাণ প্রিমিয়াম পরিশোধ করা হয়েছে তা বিবেচ্য নয়। জনাব জামাল বিমাচুক্তি সম্পাদনকালে তার স্ত্রীকে মনোনীত করেন। তাই মেয়াদি বিমাপত্রের বিষয়টি বিবেচনায় বিমা কোম্পানি কর্তৃক জনাব জামালের স্ত্রীকে সম্পূর্ণ বিমাদাবি পরিশোধ যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
সম্পূর্ণ বিমা প্রিমিয়াম পরিশোধ ছাড়াই বিমা কোম্পানি কর্তৃক সম্পূর্ণ …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর