শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবে- উদ্দীপকের ম্যানেজারের এমন দাবির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব জহির মেয়াদি বিমাচুক্তি সম্পাদনকালে মনোনীত ব্যক্তি হিসেবে কেবল কন্যার নাম উল্লেখ করেন বিধায় শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবে-ম্যানেজারের এমন দাবি যৌক্তিক। মেয়াদি জীবন বিমাচুক্তিতে বিমাগ্রহীতার প্রদত্ত প্রিমিয়ামের বিপরীতে বিমাকারী যে পরিমাণ আর্থিক সুবিধা প্রদানের অঙ্গীকার করে তাকে বিমাদাবি বলে। এরূপ বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাপত্রের মেয়াদপূর্তির পর বিমাগ্রহীতাকে অথবা বিমাগ্রহীতার মৃত্যুর পর তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি প্রদান করা হয়। উদ্দীপকে জনাব জহির ২০ বছর মেয়াদি একটি মেয়াদি জীবন বিমা করেন। জনাব জহিরের মৃত্যু হলে তার পুত্র বিমাদাবি প্রাপ্তির জন্য বিমা কোম্পানির নিকট দাবি পেশ করেন। বিমা কোম্পানি জনাব জহিরের পুত্রের দাবি প্রত্যাখ্যান করে এবং জানান শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবেন। বিমাচুক্তির শর্ত অনুযায়ী বিমাগ্রহীতা বা তার মনোনীত ব্যক্তি বা উত্তরাধিকারিগণ বিমাকারীর কাছ থেকে বিমাকৃত অর্থ পাওয়ার দাবিদার। সে হিসেবে জনাব জহিরের মনোনীত ব্যক্তি ছিলেন তার কন্যা। যার দরুন বিমা কোম্পানি জনাব জহিরের পুত্রের বিমাদাবি প্রত্যাখ্যান করে। তাই বলা যায়, উদ্দীপকে ম্যানেজারের দাবি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
শুধু কন্যা বিমাদাবির অর্থ পাবে- উদ্দীপকের ম্যানেজারের এমন দাবির যৌক…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর