বিমা কোম্পানি কর্তৃক বিক্রীত মোটরসাইকেলের অর্থের অংশবিশেষ জনাব জসীমের দাবির যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে স্থলাভিষিক্তকরণের নীতি অনুসারে জনাব জসিমের দাবি যৌক্তিক। সম্পত্তি বিমার ক্ষেত্রে সম্পূর্ণ ক্ষতিপূরণের পর বিমাকৃত সম্পত্তির যদি কিছু অবশিষ্ট থাকে বা এ সংক্রান্ত কোনো অধিকার থেকে থাকে তার মালিক হয় বিমা কোম্পানি, এ নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে। উদ্দীপকে জনাব জসীম মোটরসাইকেল ক্রয় করে এর পূর্ণমূল্য ২ লক্ষ টাকার একটি বিমা করেন। দুর্ঘটনায় বাইকটি ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি তাকে চুক্তি মোতাবেক ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করে। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করলে জনাব জসীম অংশবিশেষ দাবি করেন। যেহেতু জনাব জসীমের মোটরসাইকেলের সম্পূর্ণ ক্ষতি হয়নি এবং বিমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ দেয়নি সেহেতু ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটির মালিকানা বিমা কোম্পানির ওপর হস্তান্তর হবে না। তাই স্থলাভিষিক্তকরণ নীতি অনুসারে পঞ্চাশ হাজার টাকার অংশবিশেষ জনাব জসীমের দাবি করা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানি কর্তৃক বিক্রীত মোটরসাইকেলের অর্থের অংশবিশেষ জনাব জসীম…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর