উদ্দীপকে বিমার আর্থিক ক্ষতিপূরণের নীতির কারণে জনাব জসীম সম্পত্তির পূর্ণ মূল্যের কম ক্ষতিপূরণ পেয়েছেন।
বিমা হলো সম্ভাব্য ক্ষতি বা আর্থিক দুরবস্থার বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণের একটি ব্যবস্থা। আর্থিক ক্ষতিপূরণ নীতির ফলে চুক্তিতে উল্লেখ কোনো কারণে বিমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ করে।
উদ্দীপকে জনাব জসীম তার ব্যক্তিগত গাড়ির জন্য ২ লক্ষ টাকার বিমা করেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। জনাব জসিম চুক্তি মোতাবেক বিমা কোম্পানি থেকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ পান। আর্থিক ক্ষতিপূরণ নীতি অনুযায়ী, বিমাকৃত বিষয়বস্তু যৌক্তিক কারণে আংশিক বা সম্পূর্ণ ক্ষতি যাই হোক না কেন বিমা কোম্পানি চুক্তি মোতাবেক তা পূরণে আইনত বাধ্য। তাই বলা যায়, উদ্দীপকের জনাব জসীম আর্থিক ক্ষতিপূরণের নীতির আওতায় বিমাপ্রতিষ্ঠানের কাছ থেকে পূর্ণ মূল্যের কম ক্ষতিপূরণ পেয়েছেন।