উদ্দীপকে শাখা ব্যাংক হিসেবে কুশিয়ারা ব্যাংক একক ব্যাংক তথা ইছামতি ব্যাংক লি.. থেকে দেশের অর্থনীতিতে বেশি ভূমিকা পালন করতে পারবে।
যে ব্যাংকিং ব্যবস্থায় একটি অফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, তাকে একক ব্যাংক বলে। অপরদিকে, যে ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংক বলে। শাখা ব্যাংক গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদানে অধিক সক্ষম।
উদ্দীপকে কুশিয়ারা ব্যাংক লি. দেশে-বিদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তাই বলা যায়, কুশিয়ারা ব্যাংক হলো শাখা ব্যাংক। অপরদিকে, ইছামতি ব্যাংক লি. একটিমাত্র অফিসের মাধ্যমে সকল ব্যাংকিং কার্যক্রম দেশেই পরিচালনা করে। তাই বলা যায়, ইছামতি ব্যাংক হলো একক ব্যাংক।
একক ব্যাংক যে এলাকায় প্রতিষ্ঠিত হয় সে এলাকার অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা রাখতে পারে। ফলে উক্ত এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটে। অপরদিকে, শাখা ব্যাংক বৃহদায়তন প্রতিষ্ঠান বিধায় অধিক মূলধন গঠন এবং মূলধনের গতিশীলতা বাড়াতে সক্ষম হয়। ফলে ঋণদান ও বিনিয়োগ অনেক বিস্তৃতি লাভ করে। তাছাড়া দেশে-বিদেশে শাখা থাকায় উক্ত ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে মানুষের জীবনযাত্রার মানোন্নত হয় এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। তাই বলা যায়, উদ্দীপকের কুশিয়ারা ব্যাংক শাখা ব্যাংক হওয়ায় উক্ত ব্যাংক দেশের অর্থনীতিতে একক ব্যাংক তথা ইছামতি ব্যাংক অপেক্ষা অধিক ভূমিকা পালন করতে পারবে।