উদ্দীপকে উল্লিখিত, কুশিয়ারা ব্যাংক লি. সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কুশিয়ারা ব্যাংক লি. সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক। একাধিক শাখার মাধ্যমে পরিচালিত ব্যাংককে শাখা ব্যাংক বলা হয়। এক্ষেত্রে শাখা অফিসগুলো কেন্দ্রীয় অফিস কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। উদ্দীপকে কুশিয়ারা ব্যাংক লি. সারাদেশে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদেশেও তাদের কার্যক্রম বিস্তৃত করছে। এক্ষেত্রে কুশিয়ারা ব্যাংক লি. দেশে-বিদেশে বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে। শাখা অফিসের অস্তিত্ব থাকায় বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, কুশিয়ারা ব্যাংক লি. সংগঠন কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত, কুশিয়ারা ব্যাংক লি. সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর