উদ্দীপকে বিমায়োগ্য স্বার্থের নীতির কারণে জনাব রবিনের প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।
বিমাযোগ্য স্বার্থ বলতে বিমাগ্রহীতার মালিকানাস্বত্ব বা আর্থিক স্বার্থকে বোঝায়। সুতরাং বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতিতে বিমাগ্রহীতার আর্থিক ক্ষতির বিষয়টি জড়িত থাকে। বিমাযোগ্য স্বার্থ ছাড়া বিমাচুক্তি করা যায় না।
উদ্দীপকে জনাব রবিন যে বাড়িতে থাকেন বাড়িটি তার বাবার নামে ছিল। সুতরাং বাড়িটির প্রকৃত মালিক তার বাবা। ভূমিকম্পজনিত ঝুঁকির কথা বিবেচনা করে বিমা কোম্পানির কাছে জনাব রবিন বাড়িটি বিমা করতে চায়। এ বাড়িতে জনাব রবিনের আর্থিক স্বার্থ নেই, কারণ বাড়িটি তার বাবার। এজন্য বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বিমাযোগ্য স্বার্থের নীতির কারণে জনাব রবিনের প্রস্তাবে বিমা প্রতিষ্ঠান বাড়িটি বিমা করতে সম্মত হয়নি।