উদ্দীপকে উল্লিখিত মি. নাদিমকে বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমার অর্থ পরিশোধ না করার সিদ্ধান্তটি কি যৌক্তিক? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. নাদিম সাময়িক বিমাপত্র গ্রহণ করায় বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমার অর্থ পরিশোধ না করার সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে। সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পারিশোধ করা হয়। তবে বিমাগ্রহীতা জীবিত থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না। উদ্দীপকে মি. নাদিম নির্দিষ্ট প্রিমিয়াম প্রদানের পরিপ্রেক্ষিতে ২ বছরের জন্য একটি বিমাপত্র গ্রহণ করেন। মেয়াদ শেষ হলেও বিমা প্রতিষ্ঠান কোনো অর্থ পরিশোধ করেনি। তাই বলা যায়, মি. নাদিম সাময়িক বিমাপত্র গ্রহণ করেছিলেন। সাময়িক বিমাপত্রের ক্ষেত্রে বিমাচুক্তিতে উল্লিখিত মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে সেক্ষেত্রে তার মনোনীত ব্যক্তিকে বিমাদাবি পরিশোধ করা হয়। তবে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা বেঁচে থাকলে বিমাদাবি পরিশোধ করা হয় না'। সাধারণত অধিক ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ব্যক্তিরা এ ধরনের বিমা করে থাকেন। তাই বলা যায়, মি. নাদিম সাময়িক বিমাপত্র গ্রহণ করায় বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমার অর্থ পরিশোধ না করার সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. নাদিমকে বিমা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিমার অর্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর