উদ্দীপকে উল্লিখিত জনাব কাফির ব্যাংকটি জনাব শাফির ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব কাফিরের কর্মরত ব্যাংকটি একটি তালিকাভুক্ত ব্যাংক হওয়ায় জনাব শাফির কর্মরত ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকা যৌক্তিক। কেন্দ্রীয় ব্যাংকের আদেশ-নির্দেশ মেনে চলার অঙ্গীকারে আবদ্ধ হয়ে যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। উদ্দীপকের জনাব কাফির কর্মরত ব্যাংকটি প্রধানত জনগণের কাছ থেকে আমানত গ্রহণ। ব্যাংকটি ঋণদানের মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য মুনাফা অর্জন নিশ্চিত করে। এছাড়া ব্যাংকটি তার কাজের জন্য কেন্দ্রীয় ব্যাংক তথা শাফির ব্যাংকের নিকট দায়বদ্ধ। কার্যক্রম অনুযায়ী ব্যাংকটি একটি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের নিয়মনীতি ও নির্দেশনা মেনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে উক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক থেকে আর্থিক সংকটে ঋণ সহায়তাসহ নানা বিষয়ে সহযোগিতা ও পরামর্শ পেয়ে থাকে। তবে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অমান্য করলে সেক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংকগুলো শাস্তির সম্মুখীন হয়। সুতরাং জনাব কাফির কর্মরত ব্যাংকটি তালিকাভুক্ত ব্যাংক বিধায় উক্ত ব্যাংককে জনাব শাফির কর্মরত কেন্দ্রীয় ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকাটা যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব কাফির ব্যাংকটি জনাব শাফির ব্যাংকের নিকট দায়ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর