উদ্দীপকে উল্লিখিত যমুনা ব্যাংক কোন ধরনের সুবিধা পায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যমুনা ব্যাংকটি শাখা ব্যাংকের সুবিধা পায়। যে ব্যাংকিং পদ্ধতিতে একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশে-বিদেশে অনেকগুলো শাখা প্রতিষ্ঠা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাকে শাখা ব্যাংক বলে। এ ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকদের বিস্তৃত ব্যাংকিং সেবা প্রদান করা সম্ভব হয়। উদ্দীপকের যমুনা ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। সুতরাং যমুনা ব্যাংকটি হলো শাখা ব্যাংক। শাখা ব্যাংক বৃহদায়তন ব্যাংকের সুবিধা লাভ করতে পারে। বিভিন্ন শাখার মাধ্যমে জনগণের আমানত সংগ্রহ করে বৃহৎ ঋণদান কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারে। একাধিক শাখা থাকায় তারল্য সুবিধার পাশাপাশি ঝুঁকি বণ্টন এবং হ্রাসের সুবিধা থাকে। তাছাড়া অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে গ্রাহকদের অধিক ব্যাংকিং সেবাও দিতে পারে। এতে ব্যাংকের মুনাফার পরিমাণও বাড়ে। অতএব যমুনা ব্যাংকটি শাখা ব্যাংক হওয়ায় উল্লিখিত সুবিধাগুলো ভোগ করতে পারে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যমুনা ব্যাংক কোন ধরনের সুবিধা পায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর