উদ্দীপকের যমুনা ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে যমুনা ব্যাংক হলো শাখা ব্যাংক এবং মেঘনা ব্যাংক হলো একক ব্যাংক। যে ব্যাংক একটিমাত্র অফিসের মাধ্যমে নির্দিষ্ট অঞ্চলে ব্যাংকিং করে থাকে, তাকে একক ব্যাংক বলা হয়। পক্ষান্তরে, যে ব্যাংক বিভিন্ন শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলা হয়। একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংকের পরিধি অনেক ব্যাপক। উদ্দীপকে উল্লিখিত যমুনা ও মেঘনা ব্যাংক তাদের যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে বেশকিছু বৈসাদৃশ্য বিদ্যমান। কারণ যমুনা ব্যাংক হলো শাখা ব্যাংক অর্থাৎ বৃহদায়তন প্রতিষ্ঠান। অপরদিকে, মেঘনা ব্যাংক হলো একক ব্যাংক অর্থাৎ ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান। গ্রাহকরা একক ব্যাংক অপেক্ষা শাখা ব্যাংকে ব্যাংক হিসাব খুলে লেনদেনে অধিক আগ্রহী হয়। যমুনা ব্যাংকের কার্যক্রম অনেক ব্যাপক ও বিস্তৃত। মেঘনা ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। যমুনা ব্যাংকের দেশে-বিদেশে অনেক শাখা থাকতে পারে। মেঘনা ব্যাংকের কোনো শাখা অফিসের অস্তিত্ব নেই। যমুনা ব্যাংকের একাধিক শাখা থাকায় ঝুঁকি বণ্টনের সুযোগ রয়েছে। মেঘনা ব্যাংকের ঝুঁকি বণ্টনের সুযোগ নেই। যমুনা ব্যাংকের একাধিক শাখা থাকায় অধিক পরিমাণ তারল্য সংরক্ষণ না করলেও চলে। মেঘনা ব্যাংকের অধিক তারল্য সবসময় সংরক্ষণ করতে হয়। সুতরাং বলা যায়, যমুনা ব্যাংক শাখা ব্যাংক এবং মেঘনা ব্যাংক একক ব্যাংক বিধায় উভয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের যমুনা ব্যাংক ও মেঘনা ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য বি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর