উদ্দীপকে জনাব রায়হানের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।
ডেবিট কার্ড একধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন, অর্থ স্থানান্তর ও কেনাকাটা করতে পারেন। তবে এ কার্ড গ্রহণে ব্যাংক হিসাব থাকতে হয়।
উদ্দীপকে জনাব রায়হান ব্যাংক প্রদত্ত একটি চুম্বকীয় কার্ড ব্যবহার করেন। তিনি কার্ডটি ব্যবহার করে যেকোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়া তিনি কার্ডটি দ্বারা কেনাকাটা করতে পারেন। বৈশিষ্ট্যানুযায়ী তার কার্ডটি হলো ডেবিট কার্ড। কারণ গ্রাহকের ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে এ কার্ড ব্যবহার করে উল্লিখিত লেনদেন করা যায়। তাই বলা যায়, জনাব রায়হানের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড।