উদ্দীপকে উল্লিখিত সুমন সাহেবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমটি কি সঠিক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুমন সাহেব তার কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করা সঠিক বলে আমি মনে করি। দাগকাটা চেক অন্যান্য চেক অপেক্ষা অধিক নিরাপদ। কারণ দাগকাটা চেকের অর্থ ব্যাংক নগদে পরিশোধ করে না। প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের অর্থ উত্তোলন করতে হয়। উদ্দীপকে সুমন সাহেব একজন শিল্পপতি। তিনি দাগকাটা চেকের মাধ্যমে বেতন পরিশোধ করেন। অর্থাৎ তিনি তার কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করেন, যা অধিক নিরাপদ। দাগকাটা চেকের অর্থ ব্যাংক চেকের বাহককে নগদে পরিশোধ করে না। চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবে জমা দিয়ে এ চেকের অর্থ সংগ্রহ করতে হয়। ফলে লেনদেনের ক্ষেত্রে আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পায়। এছাড়া এরূপ চেক লেনদেনের, প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তাই বলা যায়, সুমন সাহেবের কর্মচারীদের সাথে দাগকাটা চেকের মাধ্যমে আর্থিক লেনদেন করা সঠিক ও যুক্তিযুক্ত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুমন সাহেবের কর্মচারীদের সাথে আর্থিক লেনদেনের মাধ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর