চেক ঋণের প্রমাণস্বরূপ বিধায় জনাব কালামের পক্ষে তার প্রাপ্য টাকা আদায় করা সম্ভব হবে।
চেক এক প্রকার হস্তান্তরযোগ্য ঋণের দলিল। এরূপ দলিলের হস্তান্তরকারীরা, হস্তান্তরগ্রহীতার নিকট দায়বদ্ধ হয়ে থাকে। এছাড়া এরূপ দলিল ঋণের প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হয়।
উদ্দীপকে জনাব ছালাম তালুকদার তার পাওনাদার জনাব কালামকে - প্রদত্ত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় পাওনাদার জনাব কালাম তার প্রাপ্য টাকা আদায় করতে পারেননি। সেক্ষেত্রে উভয়ের মধ্যে দেনাদার-পাওনাদার সম্পর্কের নিষ্পত্তি ঘটেনি। তাই জনাব কালাম তার প্রাপ্য টাকা আদায় করতে পারবেন।
চেককে ঋণের দলিল বা প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যায়। এক্ষেত্রে পাওনাদার জনাব কালাম তার বাসি চেকটির ব্যাপারে জনাব ছালাম তালুকদারকে জ্ঞাত করে তার থেকে পাওনা টাকা আদায়পূর্বক চেকটি ফেরত দিতে পারেন কিংবা তার অনুস্বাক্ষরে চেকের তারিখ পরিবর্তন করিয়ে নিয়ে ব্যাংক থেকে অর্থ সংগ্রহ করতে পারবেন। যদি তিনি টাকা প্রদানে অস্বীকৃতি জানান সেক্ষেত্রে উক্ত চেক ঋণের প্রমাণ হিসেবে ব্যবহার করে পাওনাদার জনাব কালাম আদালতের মাধ্যমে তার টাকা আদায় করতে পারবেন। এ প্রেক্ষিতে বলা যায়, জনাব কালামের পক্ষে তার প্রাপ্য টাকা আদায় করা সম্ভব হবে।