উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে জনাব রনির ক্রেডিট কার্ডটি জনাব রায়হানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা এটিএম থেকে নগদ অর্থ উত্তোলন ও কেনাকাটা 'করা সম্ভব। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকে জনাব রায়হান তার ব্যাংক হিসাবে অর্থ জমা থাকাসাপেক্ষে তার কার্ডটি দ্বারা লেনদেন করতে পারেন। সুতরাং তার কার্ডটি হলো ডেবিট কার্ড। অপরদিকে জনাব রনির নিকট যে কার্ডটি রয়েছে সেটি দ্বারা তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলেও লেনদেন করতে পারেন। ঋণ সুবিধা প্রাপ্তি বিবেচনায় বলা যায়, জনাব রনির কার্ডটি হলো ক্রেডিট কার্ড। জনাব রনির ক্রেডিট কার্ডটি জনাব রায়হানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম। কারণ জনাব রনির ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে। তাই ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলেও তিনি কার্ডটি ব্যবহার করে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে উত্তোলন ও ধারে কেনাকাটা করতে পারেন। ফলে সংকটময় মুহূর্তেও আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। অন্যদিকে জনাব রায়হানের ডেবিট কার্ডে এ ধরনের কোনো সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ জমা থাকলে এ কার্ড দ্বারা লেনদেন সুবিধা পায়। তাই জনাব রনির ক্রেডিট কার্ডটি জনাব রায়হানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্ড দুটির মধ্যে কোনটি উত্তম? তোমার উত্তরের সপক্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর