উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাংক দেশের সকল বাণিজ্যিক ব্যাংকের পরিচালক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়া উক্ত ব্যাংক হলো নিকাশ ঘরের প্রধান। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, ঢাকায় একটি ব্যাংক আছে। ব্যাংকটি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে যেখানে আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্য প্রতিদিন সকল ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয়। আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান তথা নিকাশ ঘরের প্রধান হলো কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া সকল ব্যাংকের অভিভাবক হলো একমাত্র কেন্দ্রীয় ব্যাংক। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর