উদ্দীপকে উল্লিখিত জনাব আলী প্রথম ব্যাংক হিসাবটি কোন ধরনের ব্যাংক হিসাব? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আলীর প্রথম ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব। 9 যে হিসাবে যতবার খুশি অর্থ জমা রাখা যায় কিন্তু সপ্তাহে দুইবার বা নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় তাকে সঞ্চয়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের ব্যক্তিরা এ ধরনের হিসাব খুলে থাকে। উদ্দীপকে জনাব আলী প্রথমে ব্যাংকে একটি হিসাব খুলেন। উক্ত হিসাবে দৈনিক যতবার খুশি টাকা জমা রাখা যায়। তবে কিছু বাধ্যবাধকতার মধ্যে থেকে টাকা উত্তোলন করতে হয়। অর্থাৎ সপ্তাহে দু'বার বা ব্যাংকের নিয়মানুযায়ী টাকা উত্তোলন করতে হয়। এ ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন হিসাব হলো সঞ্চয়ী হিসাব। উক্ত হিসাবে জমাকৃত অর্থের ওপর ব্যাংক সুদ দিয়ে থাকে। যে সকল ব্যক্তির দৈনিক একাধিকবার অর্থ উত্তোলনের প্রয়োজন পড়ে না তাদের জন্য এ হিসাব উপযোগী। সুতরাং বলা যায়, জনাব আলীর প্রথম ব্যাংক হিসাবটি হলো সঞ্চয়ী হিসাব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আলী প্রথম ব্যাংক হিসাবটি কোন ধরনের ব্যাংক হি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর