উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট টাকা দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যাংক হিসাবে জমা রাখার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব আলীর অবশিষ্ট টাকা দীর্ঘমেয়াদের জন্য স্থায়ী হিসাবে জমা রাখার সিদ্ধান্ত যৌক্তিক। এককালীন নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ব্যাংকে যে হিসাব খোলা হয় তাকে স্থায়ী হিসাব বলে। এ হিসাবে ব্যাংক উচ্চহারে সুদ প্রদান করে থাকে। এ হিসাবে ঝুঁকিবিহীন বিনিয়োগ সুবিধা বিদ্যমান থাকে। উদ্দীপকে জনাব আলী তার আম বিক্রির ৬ লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ টাকা বাদে অর্থাৎ ৫ লক্ষ টাকা দীর্ঘ সময়ের জন্য একটি হিসাবে এককালীন জমা রাখেন। এককালীন অর্থ নির্দিষ্ট মেয়াদে জমা রাখা হয় স্থায়ী হিসাবে। সুতরাং জনাব আলী স্থায়ী হিসাবেই ৫ লক্ষ টাকা নির্দিষ্ট মেয়াদের জন্য রাখেন। জনাব আলী স্থায়ী হিসাবে টাকা জমা রাখায় তিনি অধিক লাভবান হবেন। কেননা উক্ত হিসাবে ব্যাংক অন্যান্য হিসাব অপেক্ষা উচ্চহারে সুদ প্রদান করে থাকে। ফলে তিনি অধিক মুনাফা প্রাপ্ত হবেন। মুনাফার অর্থ, তিনি চাইলে নির্দিষ্ট সময় অন্তর 'উত্তোলনের সুযোগও পাবেন। এছাড়া প্রয়োজনে তিনি তার জমার বিপরীত ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন। তাই বলা যায়, জনাব আলী পরবর্তী ৫ লক্ষ টাকা দীর্ঘমেয়াদের জন্য স্থায়ী হিসাব খুলে জমা রাখা যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত অবশিষ্ট টাকা দীর্ঘমেয়াদের জন্য অন্য একটি ব্যাংক হিস…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর