উদ্দীপকে উল্লিখিত চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকৃতির কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় ব্যাংক জনাব কালামকে চেকটির টাকা পরিশোধে অস্বীকৃতি জানায়। চেকে উল্লিখিত তারিখ হতে আইনানুগ নির্দিষ্ট সময়ের মধ্যে চেকের অর্থ উত্তোলন করা না হলে তাকে বাসি চেক বলে। সাধারণত চেক প্রস্তুতের তারিখ হতে ৬ মাস দিন অতিক্রান্ত হয়ে গেলে উক্ত চেক বাসি চেক হিসেবে গণ্য হয় এবং ব্যাংক এক্ষেত্রে চেকের অর্থ পরিশোধ করে না। উদ্দীপকে জনাব ছালাম তালুকদার তার পাওনাদার জনাব কালামকে ৫ লক্ষ টাকার একটি চেক দেন। জনাব কালাম তার নামে ১০ ফেব্রুয়ারি ২০২৪ সালে ইস্যুকৃত চেকটি ২০ আগস্ট ২০২৪ সালে অর্থাৎ ৬ মাস পরে ব্যাংকে তার হিসাবে জমা দিতে গেলে ব্যাংক টাকা প্রদানে অস্বীকৃতি জানায়। আইনগতভাবে ৬ মাস পূর্ণ হয়ে গেলে উক্ত চেক বাসি চেক হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে প্রথম দর্শনেই চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়। তাই উল্লিখিত চেকটি বাসি চেকে পরিণত হওয়ায় চেকটির টাকা জনাব কালামকে পরিশোধে ব্যাংকের অস্বীকৃতি জানানোর মূল কারণ বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চেকের টাকা পরিশোধে ব্যাংকের অস্বীকৃতির কারণ কী? ব…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর