উদ্দীপকে উল্লিখিত মি. বারির বিনিয়োগযোগ্য মূলধন কোন ধরনের ঝুঁকির অন্তর্ভুক্ত? বিমার আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মি. বারির বিনিয়োগযোগ্য মূলধন ফটকা ঝুঁকির অন্তর্ভুক্ত। ফটকা ঝুঁকির ক্ষেত্রে প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি উভয়ই হতে পারে।যেমন: কোনো অপরিচিত নতুন পণ্য উৎপাদনে মূলধন বিনিয়োগ করা লাভজনক বা অলাভজনক দুটিই হতে পারে। এ ধরনের ঝুঁকি সাধারণত বিমা করা যায় না। উদ্দীপকে মি. বারি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। শিল্পের সম্প্রসারণের জন্য নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য অনেক মূলধন প্রয়োজন। উক্ত মূলধন বিনিয়োগে ঝুঁকিও প্রচুর। এখানে মি. বারির মূলধন বিনিয়োগের সাথে ফটকা ঝুঁকি জড়িত। কারণ তার এ বিনিয়োগ লাভজনক বা অলাভজনক দুটোই হতে পারে। তার বিনিয়োগের ফলাফল সম্পূর্ণই অনিশ্চিত, যা নির্ভর করে ভবিষ্যৎ পারিপার্শ্বিক বিষয়ের ওপর। তাই বলা যায়, মি. বারির বিনিয়োগযোগ্য মূলধন ফটকা ঝুঁকির অন্তর্ভুক্ত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. বারির বিনিয়োগযোগ্য মূলধন কোন ধরনের ঝুঁকির অন্…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর