উদ্দীপকে উল্লিখিত মি. বারির বিমা প্রস্তাবে অপারগতা জানানো বিমা প্রতিষ্ঠানের জন্য কি যুক্তিসঙ্গত হয়েছে বলে তুমি মনে -কর? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ফটকা ঝুঁকি বিমাযোগ্য নয় বিধায় মি. বারির নতুন প্রকল্পের জন্য বিমা প্রতিষ্ঠান কর্তৃক বিমা করতে অপারগতা জানানো যুক্তিসঙ্গত হয়েছে বলে আমি মনে করি। বিমা হলো সম্ভাব্য ঝুঁকি বা ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। বিমাচুক্তিতে ক্ষতির বিষয় সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। অর্থাৎ কোনো অনিশ্চয়তাকে ঘিরে বিমাচুক্তি সম্পাদিত হয় না। ফলে সব ঝুঁকিই বিমা করা যায় না। উদ্দীপকের ব্যবসায়ী মি. বারি শিল্পের সম্প্রসারণের জন্য নতুন প্রকল্প হাতে নিতে চান। নতুন প্রকল্প বাস্তবায়নে অনেক মূলধন প্রয়োজন। উক্ত মূলধন বিনিয়োগে তার ঝুঁকিও প্রচুর। তাই মূলধন (সম্পত্তি) হারানোর ভয়ে তিনি বিমা কোম্পানির কাছে বিমা করতে চান। কিন্তু তার বিনিয়োগে ফটকা ঝুঁকি বিদ্যমান থাকায় বিমা কোম্পানি বিমা করতে অস্বীকৃতি জানায়। মি. বারির মূলধন বিনিয়োগ ফটকা ঝুঁকির আওতাভুক্ত, যেখানে ভবিষ্যতে লাভ বা ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে। এছাড়াও মূলধন বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট ভবিষ্যৎ ঝুঁকি অনির্দিষ্ট এবং বিনিয়োগের ফলাফলও অনিশ্চিত। আর অনিশ্চয়তা এবং অনির্দিষ্টতার কারণে ফটকা ঝুঁকি বিমা করা যায় না। তাই বলা যায়, ফটকা ঝুঁকি হওয়ায় বিমা প্রতিষ্ঠান কর্তৃক মি. বারির বিমা প্রস্তাবে অপারগতা জানানো সম্পূর্ণ যুক্তিসঙ্গত হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মি. বারির বিমা প্রস্তাবে অপারগতা জানানো বিমা প্রত…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর