উদ্দীপকে মি. কামাল বিমা কোম্পানির সাথে কোন ধরনের বিমাচুক্তি সম্পাদন করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. কামাল বিমা কোম্পানির সাথে জীবন বিমাচুক্তি সম্পাদন করেছিলেন। মানুষের জীবনের ওপর সম্পাদিত বিমাচুক্তিকেই জীবন বিমা বলে। এ জীবন বিমা আর্থিক সংকট থেকে পরিবারকে রক্ষা করে। অর্থাৎ এ বিমা মানুষের জীবনের মূল্য দিতে না পারলেও তার পরিবারের আর্থিক নিরাপত্তা বিধান করতে পারে। উদ্দীপকে মি. কামাল তার অবর্তমানে কিংবা ভবিষ্যতে কর্মদক্ষতা হারিয়ে ফেলার শঙ্কায় পরিবার নিয়ে চিন্তিত। তাই ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা পেতে মাসিক ২,০০০ টাকা প্রিমিয়াম প্রদানের শর্তে একটি বিমা কোম্পানির সাথে বিমাচুক্তি করেন। তিনি মূলত জীবন বিমাচুক্তি সম্পাদন করেছেন। কারণ তার সম্পাদিত বিমাচুক্তির ক্ষেত্রে বিমার বিষয়বস্তু হলো তার জীবন। জীবন বিমাচুক্তি করায় তিনি আর্থিক নিশ্চয়তা পাবেন। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. কামাল জীবন বিমাচুক্তি সম্পাদন করেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. কামাল বিমা কোম্পানির সাথে কোন ধরনের বিমাচুক্তি সম্পাদন…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর