জনাব নাজিবকে ক্ষতিপূরণ করলে বিমার কোন নীতি লঙ্ঘিত হবে? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব নাজীবকে ক্ষতিপূরণ করলে বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘিত হবে। সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি অনুসারে বিমাকারী ও বিমাগ্রহীতা পরস্পরকে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে বাধ্য থাকে। কোনো তথ্য গোপন করলে সেক্ষেত্রে বিমাচুক্তি বাতিল বলে গণ্য হয়। উদ্দীপকে জনাব নাজীব বিমাচুক্তি সম্পাদনকালে তথ্য গোপন করে এবং ভুল তথ্য দিয়ে তার বন্ধু রাজুর সম্পত্তি নিজের নামে বিমা করেন। ফলে বিমাচুক্তির উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক অমান্য করা হয়। তাই তার ক্ষতিগ্রস্ত সম্পত্তির বিমাদাবি বিমা কোম্পানি প্রত্যাখ্যান করে। বিমার সদ্বিশ্বাসের নীতি অনুসারে বিমাগ্রহীতা কোনো তথ্য গোপন করলে বা ভুল তথ্য প্রদান করলে যদি তা পরবর্তীতে প্রমাণিত হয় সেক্ষেত্রে বিমাচুক্তি বাতিল হয়ে যায়। ফলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধে বিমা কোম্পানি বাধ্য নয়। সেক্ষেত্রে বিমাদাবি পরিশোধ করলে তা হবে সদ্বিশ্বাসের সম্পর্কের নীতির লঙ্ঘন। তাই বলা যায়, জনাব নাজীবকে ক্ষতিপূরণ করলে বিমার সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি লঙ্ঘিত হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব নাজিবকে ক্ষতিপূরণ করলে বিমার কোন নীতি লঙ্ঘিত হবে? মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর