উদ্দীপকে মি. আসাদ কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. আসাদ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন। যে বিমাপত্রের ক্ষেত্রে বিমার মেয়াদের মধ্যে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তিকে এবং মারা না গেলে বিমাগ্রহীতাকে বিমাদাবি পরিশোধ করা হয় তাকে মেয়াদি বিমাপত্র বলা হয়। অর্থাৎ এ ধরনের বিমায় বিমাদাবি প্রাপ্তি নিশ্চিত থাকে। উদ্দীপকে মি. আসাদ তার একমাত্র ছেলে মি. টিপুকে নমিনি করে বিমা প্রতিষ্ঠানের সাথে ১০ বছরের জন্য ১০ লক্ষ টাকার একটি বিমা করেন। এক্ষেত্রে উক্ত সময়ের মধ্যে মি. আসাদ মারা গেলে নমিনি হিসেবে তার একমাত্র ছেলে মি. টিপুকে বিমাদাবি পরিশোধ করা হবে। আর মি. আসাদ জীবিত থাকলে মেয়াদ শেষে তাকে বিমাদাবির অর্থ প্রদান করা হবে। সুতরাং বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. আসাদ মেয়াদি বিমাপত্র গ্রহণ করেছিলেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. আসাদ কোন ধরনের জীবন বিমাপত্র গ্রহণ করেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর