উদ্দীপকে উল্লিখিত দুটি কার্ডের মধ্যে কোন কার্ডটি তোমার কাছে উত্তম বলে মনে হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মি. হোসেনের ক্রেডিট কার্ডটি মি. হাসানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম বলে আমি মনে করি। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা অর্থ উত্তোলন ও কেনাকাটা করা সম্ভব হলেও ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে, যা ডেবিট কার্ডে নেই। উদ্দীপকে মি. হাসান ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করেন। অপরদিকে মি. হোসেনের নিকট যে কার্ডটি রয়েছে সেটি দ্বারা তার হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকলেও লেনদেন করতে পারেন। কারণ তার কার্ডটিতে ঋণ সুবিধা রয়েছে। সুতরাং তার কার্ডটি হলো ক্রেডিট কার্ড। মি. হোসেনের ক্রেডিট কার্ডটি মি. হাসানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম। কারণ মি. হোসেনের ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা আছে। তাই ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলে তিনি কার্ডটি ব্যবহার করে নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ উত্তোলন ও কেনাকাটা করতে পারেন। যার ফলে সংকটময় মুহূর্তেও আর্থিক অনিশ্চয়তায় পড়তে হয় না। অন্যদিকে মি. হাসানের ডেবিট কার্ডে এ ধরনের কোনো সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে টাকা থাকলে এ কার্ড দ্বারা লেনদেন সুবিধা পায়। তাই মি. হোসেনের ক্রেডিট কার্ডটি মি. হাসানের ডেবিট কার্ড অপেক্ষা উত্তম বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুটি কার্ডের মধ্যে কোন কার্ডটি তোমার কাছে উত্তম ব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর