জনাব নাজিবকে বিমাদাবি পরিশোধ না করার কারণ কীর ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব নাজীব বিমাচুক্তির মূল উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক অমান্য করায় বিমা কোম্পানি তার বিমাদাবি পরিশোধ করেনি। বিমাচুক্তিতে বিমাগ্রহীতা ও বিমাকারীর মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক সৃষ্টি হয়। এ সম্পর্কের কারণে. উভয়পক্ষ একে অন্যকে বিমা সম্পর্কিত সব তথ্য সঠিকভাবে দিতে বাধ্য থাকে। কোনো তথ্য গোপন করা হলে বিমাচুক্তি বাতিল হয়ে যায়। উদ্দীপকে জনাব নাজীব তার বন্ধু রাজুর সম্পত্তির জন্য বিমাপত্র গ্রহণ করেন। বিমাপত্র গ্রহণের সময় জনাব নাজীব উক্ত সম্পত্তি তার নিজের উল্লেখ করেন। এক্ষেত্রে বিমাচুক্তি সম্পাদনকালে তিনি সঠিক তথ্য প্রদান করেননি এবং তথ্য গোপন করেছেন। অর্থাৎ তিনি সদ্বিশ্বাসের সম্পর্ক রক্ষা করেননি। তাই বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলেও বিমা কোম্পানি বিমাদাবি পরিশোধে অস্বীকৃতি জানায়। সুতরাং বলা যায়, 'জনাব নাজীব বিমাচুক্তির মূল উপাদান সদ্বিশ্বাসের সম্পর্ক অমান্য করায় বিমা কোম্পানি তার বিমাদাবি পরিশোধ করেনি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব নাজিবকে বিমাদাবি পরিশোধ না করার কারণ কীর ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর